সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজে সময়ে ধোনি ছাড়া আর কাউকেই পাশে পাননি কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ দিয়েই ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত তার খেলা তিনটি ইনিংস যথাক্রমে ৩৫, ৫৯ ও ৬০। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ৩৪ বলে করেছেন ৩৫ রান। হংকংয়ের বিপক্ষে পরের ম্যাচে ৪৪ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস। আর আর কাল সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়া ম্যাচে তো ৪টি চার ও ১টি ছয়ে ৪৪ বলে করেছেন ৬০ রান।

এর আগে ক্রিকেটে বেশ বাজে সময় কেটেছে ভারতীয় সাবেক অধিনায়কের। লম্বা সময় বিশ্রামও নিয়েছেন। খেলেননি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে। এমনকি একটি সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন, তিনি এক মাস ব্যাট পর্যন্ত ছুঁয়ে দেখেননি। নিজের খারাপ সময়ে একমাত্র সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিই তার পাশে ছিল বলে মন্তব্য করেছেন কোহলি।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনাকত্ব ছেড়ে দেন কোহলি। তবে ওয়ানডের নেতৃত্ব তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। পাকিস্তান ম্যাচ শেষে কোহলি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, একজন মাত্র সাবেক ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিলেন শুধু মাহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভালো চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে তা হলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত।’

পাকিস্তানের বিপক্ষে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বিরাট। তিনি আরও বলেন, ‘আমি চেয়েছিলাম পুরো ওভার ব্যাট করতে। হাতে যদি উইকেট থাকত আমি মেরে খেলতাম। কিন্তু সে উপায় ছিল না।’

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর