,

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ফের তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সীমান্তে গোলা ছোড়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তৃতীয়বারের মতো তলব করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘আজ সকালে রাষ্ট্রদূতকে সমন করা হয় এবং প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ বিষয়ে বাংলাদেশের অসন্তুষ্টির বিষয়টি তাকে জানানো হয়।’

রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয় জানিয়ে তিনি বলেন, ‘সীমান্তে মিয়ানমারের অভিযানের কারণে বাংলাদেশের প্রভাব বিষয়ে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি তাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রয়োজন এবং সেটির বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এর আগে, গতকাল শনিবার বাংলাদেশ সীমান্তে গোলা ছুড়ে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা এসে পড়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, মিয়ানমার সীমান্তের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে রোববার তলব করা হবে। এ ঘটনায় তাদের কড়া প্রতিবাদ জানানো হবে।

উল্লেখ্য, গত ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে মর্টারশেল বাংলাদেশে এসে পড়ে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়। এবার দুই সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর