,

নারীদের পছন্দ করেন, জানালেন সোহেল খানের সাবেক স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা সোহেল খানের সাবেক স্ত্রী সীমা সচদেব বিয়ের ২৪ বছর জানতে পারেন নারীদের প্রতি আকৃষ্ট। সম্প্রতি নেটফ্লিক্সের এক শোতে এসে তিনি এমনটাই জানান।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ শোতে হাজির হন সোহেলের সাবেক স্ত্রী সীমা সচদেব। ১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ে হয় খান পরিবারের ছোট ছেলে, সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে। তাদের দুই সন্তানও রয়েছে। বেশ কিছুদিন আগে জানা যায় সোহেল ও সীমার মধ্যে বনিবনা না হওয়ায় তারা আলাদা থাকেন।

তবে সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ শোয়ের ম্যাচমেকারের প্রশ্নের উত্তরে সীমা জানান, তাদের মতের মিল ছিল না। একে অন্যের সঙ্গে থাকতে চাইছিলেন বলে তারা আলাদা হয়ে যান। এরপরে সীমা বলেন, ‘মনে হচ্ছে আমি নারীদের পছন্দ করি।’

এ কথা শুনে ম্যাচমেকার এবং মাহিপ কাপুর চমকে ওঠেন। তাদের অবস্থা দেখে হেসে উঠে সীমা জানান, মজার ছলেই কথাটি বলেছেন তিনি। তিনি বড্ড একগুঁয়ে। তাই একবার কিছু ঠিক করলে তা করেই ছাড়েন।

সীমা ছাড়াও নেটফ্লিক্সের শোয়ে রয়েছেন সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, অভিনেত্রী নীলম কোঠারি এবং চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না