,

মিয়ানমারের গোলা বিস্ফোরিত হয়নি, এটা গুড নিউজ : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে ছোড়া গোলা বাংলাদেশে জঙ্গল এলাকায় পড়েছে। সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটি গুড নিউজ।

আজ শনিবার বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তিনি তার সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি তারা দেখবেন। যেগুলো আসছে সেগুলোয় জঙ্গল এলাকায় এবং বিস্ফোরিত হয়নি। এটা গুড নিউজ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত শুরু হয়েছে। দেশটিতে যখন সংঘাত শুরু হয়, তখন সেদেশের নাগরিকরা বাংলাদেশে চলে আসে। এবার দেশটির কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না