,

ফরিদপুরে সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

ফরিদপুর প্রতিনিধি : গাজীপুরের সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফরিদপুরে একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

শনিবার সকালে ফরিদপুরের আদালত সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদ উদ্দিন বুধবার (৩১ আগস্ট) এ আদেশ দেন।

এ নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় করা মামলার সংখ্যা হলো আট। এর আগে করা সাত মামলায় তিনি গত ২২ আগস্ট হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।

জানা গেছে, ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, দণ্ডবিধির ৫০৪/৫০৫/৫০৫(ক) ধারায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

একই অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই সময় বিভিন্ন জেলায় সাতটি মামলা হয়। ফরিদপুরের মামলাসহ এ সংখ্যা হলো আট।

গত ২২ অগাস্ট বিভিন্ন জেলায় করা সাতটি মামলায় তিনি হাই কোর্ট থকে আগাম জামিন পেয়েছেন।

২০১৮ সালে জাহাঙ্গীর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর