সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাদনাতলায় এসে বাবার পঞ্চম বিয়ে ভাঙলেন ৭ সন্তান

news-image

নিজস্ব প্রতিবেদক : আগের পক্ষের স্ত্রী এসে বিয়ে ভেঙে দিচ্ছে স্বামীর। এমন ঘটনা আজকাল নতুন কিছু নয়। তবে ভারতের উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, তা হার মানাবে অনেক হিন্দি সিনেমাকেও। একেবারে সাত সন্তান মিলে ছাদনাতলায় হাজির বাবার বিয়ে ভাঙতে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো অবাক সবাই। পাত্র উত্তরপ্রদেশের বাসিন্দা শফি আহমেদ (৫০)। নিয়ম মেনেই এগোচ্ছিল বিয়ের সব অনুষ্ঠান। হঠাৎই তার মধ্যে বিয়ের মণ্ডপে ঢুকে বাধ সাধে পাত্রের সাত সন্তান। সঙ্গে স্ত্রীও! তাদের দেখে রীতিমতো হতভম্ব শফি।

এ ঘটনায় চক্ষু চড়ক গাছ অনুষ্ঠানে উপস্থিত সকলেরই। জানা যায়, যিনি পাত্রকে স্বামী বলে দাবি করছেন, তিনি পাত্রের চতুর্থ স্ত্রী। এর আগে আরও তিনটি বিয়ে করেছেন শফি।

ওই নারী বলেন, এতদিন সন্তানদের জন্য মাসে মাসে টাকা পাঠাতেন শফি। কিন্তু অনেকদিন ধরে সেই টাকা পাঠানো বন্ধ করে দেন তিনি। এরপরই স্বামীর পঞ্চম বিয়ের কথা জানতে পারেন তিনি। তাই সন্তানদের নিয়ে বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন তিনি।সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান