,

শাহরুখের সঙ্গে ডেটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন লেডি গাগা

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খানকে সবাই বলিউড বাদশা হিসেবেই মনে করেন। তিন যুগ ধরেই রাজত্ব করছেন সিনেমা জগতে। বিশ্বের প্রতিটি কোনায় যার ভক্তসংখ্যা অগণিত। যাকে একনজর দেখার জন্য ছটফট করেন কোটি কোটি অনুরাগী। শুধু সাধারণ মানুষই নয়, অনেক বড় বড় তারকাও শাহরুখ খানের একনিষ্ঠ ভক্ত। সেই দলে রয়েছেন পপস্টার লেডি গাগাও।

তবে এই লেডি গাগাই একবার ফিরিয়ে দিয়েছিলেন কিং খানের সঙ্গে ডেটিং এর প্রস্তাব? অবাক হলেও ঘটনা সত্যি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, ২০১১ সালে ভারতে এসেছিলেন পপস্টার গাগা। তখনই তার সাক্ষাৎকার নিয়েছিলেন শাহরুখ খান। সম্প্রতি সেই সাক্ষাৎকারের ভিডিওটি আবারও দর্শকরা দেখছেন অনলাইনে, যার কারণে সেই পুরোনো স্মৃতি আরও একবার তাজা হয়ে গেছে।

সাক্ষাৎকারে জমিয়ে আড্ডা দিয়েছিলেন দুই তারকা। গাগাকে হিন্দিও শিখিয়েছিলেন শাহরুখ খান। সাক্ষাৎকারের মাঝেই এক ভক্ত গাগাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি শাহরুখ খানের সঙ্গে ডেট করবেন? শাহরুখ ১৯৯১ সালে গৌরীকে বিয়ে করেছিলেন, সে কথাও জানিয়ে দিয়েছিলেন ওই ভক্ত।

সেই সাক্ষাৎকারের দৃশ্যে শাহরুখ ও গাগা

প্রশ্নটা শোনার পরেই সেই ‘ঐতিহাসিক’ জবাব দেন লেডি গাগা। শাহরুখের দিকে তাকিয়ে এই পপস্টার বলেছিলেন, ‘তুমি বিবাহিত? তা হলে ডেট করার প্রশ্নই নেই!’ এ কথা শুনে শাহরুখ খান মন খারাপের অভিব্যক্তি ফুটিয়ে তুলেছিলেন তার মুখে। বলেছিলেন, ‘ওকে আমার বিয়ের বিষয়ে কে বলল?’

গাগা অবশ্য নিজের বক্তব্যে অনড়। বলেছিলেন, ‘আমি খুব ভালো মেয়ে, এসবে বিশ্বাস করি না। আমি একজন পুরুষের হয়েই থাকতে চাই। তাই শাহরুখের সঙ্গে ডেটে যাওয়ার প্রশ্নই আসে না। ’ শাহরুখ ঠাট্টা করেই জবাব দিয়ে বলেছিলেন, ‘আমার সব আশা ধূলোয় মিশিয়ে দিলে তুমি। ’

২০১১ সালের ওই সাক্ষাৎকার নিয়ে বিতর্কও হয়েছিল অনেক। সেখানে জোর করে লেডি গাগাকে নিজের ঘড়ি উপহার দেওয়ার চেষ্টা করেছিলেন শাহরুখ খান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না