,

ক্রিকেটার আল-আমিনকে খুঁজে পাচ্ছে না পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্যাতন ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। গত বৃহস্পতিবার তিনি লিখিত অভিযোগ করলে গতকাল শুক্রবার তা মামলা হিসেবে নথিভুক্ত হয়। তবে ঘটনার পর পালিয়েছেন আল-আমিন, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

মামলার বাদী ইসরাতের মামা মো. সাঈদ বলেন, ঘটনার পর বাসা থেকে পালিয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেননি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খুঁজলেও এখনো গ্রেপ্তার করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, আল-আমিন হোসেনকে তার বাসায় গিয়েওও পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

থানায় অভিযোগ করার পর ইসরাত জাহান সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘সে (আল-আমিন) অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।’

পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলে খেলার সময়ও শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছিল আল আমিনের বিরুদ্ধে। এ কারণে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে দেশেও ফেরত পাঠানো হয় তাকে। নতুন করে ফের বিতর্কে জড়ালেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর