,

গ্যালারিতে হ্যাপি

news-image

বিশ্বকাপ থেকেই রুবেল হোসেন মাঠে নামলে হ্যাপি হ্যাপি চিৎকারে মুখর হতো দর্শকরা। গতকাল সত্যি সত্যি মাঠে হাজির হয়েছেন অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি। রুবেল হ্যাপির রং-বেরংয়ের প্রেম কাহিনী সবারই জানা। এই অভিনেত্রীর করা প্রতারণা ও ধর্ষণ মামলায় দুইদিন জেলও খাটতে হয়েছে জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে। হ্যাপি এতদিন বলেছিলেন আমি ক্রিকেট খেলা শুধু রুবেলের জন্য দেখি। রুবেল তার সঙ্গে প্রতারণা করার পর তিনি আর মাঠে যাবেন না। কিন্তু গতকাল গ্যালারিতে উপস্থিত হয়ে বললেন অন্য কথা। তিনি মানবজমিনকে বলেন, ‘আমি আসলে রুবেলের জন্য মাঠে আসিনি। ওর কথা শুনতেই চাই না। আমি এসেছি বাংলাদেশের খেলা দেখতে।’ কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন ক্রিকেট খেলা দেখেন শুধু রুবেলের কারণে। আর এখন ক্রিকেট নিয়ে এতো আগ্রহ। কথাটি সামনে আসতেই বলেন, ‘না না এটা ঠিক না, আমি বাংলাদেশের সমর্থনেই মাঠে এসেছি। আমি রুবেলকে ভুলে গেছি তাকে নিয়ে কোন কথা শুনতেও চাই না। আমার মাঠে আসার উদ্দেশ্য শুধু বাংলাদেশের খেলা অন্য কোন কিছুই নয়।’

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ