,

করোনাকালে ৪ লাখেরও বেশি কর্মী বিদেশ থেকে ফেরত এসেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে ৪ লাখেরও বেশি কর্মী বিদেশ থেকে ফেরত এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী। সংসদ অধিবেশেনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সরকার দলীয় সংসদ সদস্য বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুসারে করোনাকালে ২০২০ সালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছে। এ ছাড়া ২০২১ সালে মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাশ নিয়ে ফেরত এসেছে।

একই দলের আরেক সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থ বছর হতে ২০২০-২১ অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার ৩১৬ জন কর্মী পাঠানো হয়েছে।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, সব চেয়ে বেশি গেছে ২০১৬-১৭ অর্থ বছরে, যা আট লাখ ৯৩ হাজার ৭৩৯ জন। এবং সব চেয়ে কম গেছে ২০২০-১২ অর্থ বছরে, যা দুই লাখ ৭১ হাজার ৪৪৫ জন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না