,

একই শাড়িতে ঝুলছিলো স্বামী-স্ত্রীর লাশ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা একই শাড়ি গলায় বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালের দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকার ঈমান আলী (৩৫) ও তার স্ত্রী মিনজু আক্তার (২০)। ইমান আলী ওই এলাকার মানিক মিয়া ছেলে।

প্রতিবেশীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক জানান, উপজেলার উত্তরগাঁও এলাকার ঈমান আলী ও মিনজু আক্তার প্রতিদিনের মতো গত বুধবার দিবাগত রাতে ঘুমাতে যায়। রাতের কোনো এক সময়ে ঘরের ধর্নার সঙ্গে দুজনে এক শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে। এরপরও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ধাক্কা দিলে তাদের লাশ দেখতে পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ সকাল ৮টায় দিকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই মাজহারুল হক আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যু সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না