,

অভিনেতা সাগর হুদার প্রয়াণ

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না…রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

মঙ্গলবার রাতে স্ট্রোক করেছিলেন সাগর হুদা।

বুধবার অভিনেতা সাগর হুদার মৃত্যুর বিষয়টি ফেসবুকে তুলে ধরে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানান, সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন। আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুক ফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন। আমিও আসছি ভাই।

সাগর হুদা নিয়মিত নাটকে কাজ করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা, নাট্য পরিচালক ও ভক্তরা শোক জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর