সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

news-image

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও আইজিপি বেনজীর আহমেদ। নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৯ আগষ্ট) দুপুর আড়াইটায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান এবং মঙ্গলবার (আগষ্ট ৩০) সকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জেএফকে বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁদেরকে পৃথক পৃথকভাবে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

বিমানবন্দরের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ানপ্রচার সম্পাদক হাজী এনামযুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমাননিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীনিউ ইয়র্ক মহানগর আওযামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীরসাংগঠনিক সম্পাদক সাদেক শিবলীসাংগঠনিক সম্পাদক মাহফুজ হক হায়দারযুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়াকানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরীব্রুকলিন আওযামী লীগের সভাপতি নজরুল ইসলামযুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়াছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল মিয়া সহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানআইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামানস্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানঅতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন।

আগামী ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। সফর ও ট্রানজিটের সময় তারা কর্মরত আছেন বলে গণ্য হবেন। এ সফরের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বছরের ১০ ডিসেম্বর এক বিবৃতিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেন। ২০২১ সালের মার্কিন পররাষ্ট্র দপ্তরবৈদেশিক কার্যক্রম ও এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নবিষয়ক আইনের ৭০৩১ (গ) ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে।  তবে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাতিসংঘের সম্মেলন বা বৈঠকে অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা আছে।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর