বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০) ও মোছা. মারিয়া আক্তার (৮)। মো. ইয়াছিন (১২)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৬ জনকে দগ্ধকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, কেরানীগঞ্জের জিনজিরাএলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণ হওয়ার শব্দ পাই। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসা জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

প্রাথমিকে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার

শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার