,

চাল, ডাল, আটাসহ ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : তেলের মতো চাল, ডাল, আটা, ময়দাসহ নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ট্যারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মন্ত্রণালয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, বৈঠকে চাল, আটা, ময়দা, তেল, পরিশোধিত চিনি, ডাল, সিমেন্ট ও রড; এই ৯টি পণ্য নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে এসব পণ্যের মূল্য সরকার নির্ধারণ করে দেবে। মূল্য নির্ধারণের বিষয়টি দেখভালের জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাজারে পণ্যের নির্ধারিত মূল্যের বিষয়টি তদারকি করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমলে আবারও সমন্বয় করা হবে। সরকার অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা সম্ভব হলে আবারও দ্রব্যমূল্যের সমন্বয় করা হবে।

এসময় বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতিও উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর