,

নিজের শততম টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

news-image

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। খেলায় ব্যাট হাতে সাকিব আল হাসান সেঞ্চুরি করবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, তবে ম্যাচে নামলেই ‘সেঞ্চুরি’ হয়ে যাবে তার।

আজ দুবাইতে রাত ৮ টায় নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে তিনি পালন করছেন অধিনায়কের দায়িত্ব।

সাকিবের আগে বাংলাদেশের পক্ষে এই মাইলফলকে পা রেখেছেন কেবল দুজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

মাহমুদউল্লাহ সবার আগে দেশের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলেন। বর্তমানে তার খেলা টি-টোয়েন্টির সংখ্যা ১১৯, যা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

এরপরই আছেন মুশফিক। চলতি বছরের মার্চে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মুশফিক। এরপর আর এই ফরম্যাটে তার মাঠে নামা হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি