,

আমাদেরও একজন সাকিব আছে : শ্রীরাম

news-image

ক্রীড়া ডেস্ক : শেষ তিন বলে যখন প্রয়োজন ৬ রান, পাকিস্তানের স্পিনার নাওয়াজকে তখন ছক্কা মেরে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন হার্দিক পান্ডিয়া। এরকম অলরাউন্ডারের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা টের পান সবাই। বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম তা উল্লেখ করে বললেন, বাংলাদেশেরও আছে সাকিব। যিনি কিনা দলে আনেন দারুণ ভারসাম্য।

গত ওয়ানডে বিশ্বকাপে অবিস্মরণীয় পারফর্ম করে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক হয়েছিলেন স্টোকস। চোট থেকে ফিরে বোলিংটা আরও ধারাল হওয়ায় হার্দিকও নিজেকে নিয়ে গেছেন সেই মানে।

যেকোনো দলের জন্যই এমন অলরাউন্ডার পাওয়া ভীষণ স্বস্তির। তবে শ্রীরাম মনে করেন বাংলাদেশেরও আছে এমন স্বস্তি। ব্যাটে-বলে সাকিব যেভাবে ভূমিকা রাখেন তাতে বাংলাদেশও যেন খেলে একজন বাড়তি নিয়ে, ‘অলরাউন্ডারের ভূমিকা অতুলনীয়। হার্দিক পান্ডিয়া, বেন স্টোকসের মতো ক্রিকেটার খুব একটা হয় না। এমন অলরাউন্ডার দলে দারুণ ভারসাম্য নিয়ে আসে। আপনি কখনো একজন বাড়তি ব্যাটার কখনো আবার বাড়তি বোলার খেলাতে পারবেন। হার্দিক আছে বলে মনে হয়েছে ভারত ১২ জন নিয়ে খেলছে। আমাদেরও আছে সাকিব। ৪ ওভার বল করতে পারে, টপ অর্ডারে ব্যাট করতে পারে।’

মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন সাকিব। ভারতীয় এই কোচ সাকিবকে নিয়ে তাই খুব আশাবাদী, ‘সাকিবের টি-টোয়েন্টি ভাবনা খুব আধুনিক। বাংলাদেশের ক্রিকেটে ও খুব ব্যতিক্রম।’

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর