,

ছেলেকে ‘খুন করে’ মেয়েকে নিয়ে উধাও গৃহবধূ

news-image

অনলাইন ডেস্ক : দুই মাস বয়সী ছেলেকে খুন করার পর মেয়েকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। গতকাল রোববার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ভোওর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পরকীয়ার জেরে ওই নারী তার ছেলেকে খুন করে পালিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মূলগ্রামের বাসিন্দা বাবলু সোরেন ও তার স্ত্রী দিপালী সোরেন দম্পতির ২ সন্তান রয়েছে। কর্মসূত্রে বাবলু অন্য রাজ্যে থাকেন। আর গ্রামের বাড়িতে সন্তানদের নিয়ে একাই থাকতেন দিপালী।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রোববার রাতে দিপালী সোরেন তার স্বামীকে জানান, ছেলে রাহুলকে বাড়িতে রেখে তিনি চলে গিয়েছেন। এরপরই বাবলু তার স্বজনদের ফোন করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই বাড়িতে ঢুকে শিশুটির পচাগলা মরদেহ দেখতে পান।

খবর পেয়ে কুমারগঞ্জ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। আজ সোমবার বালুরঘাট জেলা হাসপাতালে মরদেহটির ময়নাতদন্ত হয়েছে।

বাবলু সোরেনের ভাই অভিজিৎ সোরেন বলেন, তার বউদি দাদাকে ফোন করে জানান, ঘর বন্ধ ঘরে তাতে ছেলেকে রেখে গিয়েছেন তিনি। দাদার কাছে বিষয়টি জানা মাত্রই তিনি ওই বাড়িতে যান। ঘরের মধ্যে একটি চাদর মোড়ানো অবস্থায় ভাইপো (ভাতিজা) পচাগলা দেহ উদ্ধার করেন অভিজিৎ।

অভিজিতের অভিযোগ, তার বউদিই ভাইপোকে খুন করেছে। ছেলেকে খুনের পর মেয়েকে নিয়ে পালিয়েছেন তিনি। তবে এর পেছনে কী কারণ রয়েছে তা তাদের কাছে পরিষ্কার নয়।

আজ সোমবার সকালে থানায় অভিযোগ করেছেন কাকা অভিজিৎ সোরেন। কুমারগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুদিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুন না অন্যকিছু তা দেখা তদন্ত করা হচ্ছে। শিশুটির মায়ের খোঁজে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না