,

পারিবারিক বিরোধে ‘পুড়িয়ে দেওয়া হলো’ প্রবাসীর ঘর

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার ফকির কান্দি গ্রামে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে নারগিস আক্তার নামে এক প্রবাসীর ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে জাজিরা থানায় পাঁচজনের বিরুদ্ধে করে একটি অভিযোগও দায়ের করেন ভুক্তভোগী নারী। এর আগে গতকাল রোববার গভীর রাতে ওই নারীর টিনের একটি ঘর পুড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কান্দি এলাকার প্রবাসী জুয়েল ফকিরের স্ত্রী নারগিস বেগম (৩২) সন্তানদের নিয়ে বাড়িতে থাকেন। জুয়েল ফকিরের সঙ্গে তার আপন ভাই দেলোয়ার ফকির, আলমগীর ফকির ও সুজন ফকিরের জমি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার উভয়পক্ষের মধ্যে ঝগড়া হয়। এনিয়ে উভয়পক্ষই রোববার জাজিরা থানার দ্বারস্থ হয়।

তবে ওইদিন গভীর রাতে নারগিস বেগমের রান্না করার লাকড়ি রাখার টিনের একটি ঘর পূড়িয়ে ফেলেন দেলোয়ার ফকিররা। এ ঘটনায় সোমবার জাজিরা থানায় দেলোয়ার ফকিরসহ পাঁচজনের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেন নার্গিস।

ভুক্তভোগী নারগিস আক্তার বলেন, ‘দেলোয়ার ফকিররা আমার ঘর পুড়িয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।’

এদিকে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার ফকির বলেন, ‘আমরা গত রাতে আমাদের বাড়িতেই ছিলাম। তারা আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা এর আগেও করেছে, এখনো করেই যাচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

 

এ ব্যাপারে জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর বলেন, ‘তাদের উভয়পক্ষের মধ্যকার ঝামেলার কথা দীর্ঘদিন যাবতই আমরা শুনে আসছি। এর আগেও বহুবার তাদের সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করেছি। তবে ঘর পুড়িয়ে ফেলার বিষয়টি আমি আগে শুনিনি।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে বিষয়টি সন্দেহজনকই মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর