,

বিমান বাহিনীর চাকরি ছাড়লেন সুমন রেজা

news-image

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত স্ট্রাইকার সুমন রেজা। নতুন কোচের দর্শনেও ঠাই হয়েছে তার। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে শুক্রবার রাজধানীর উত্তরায় শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের আবাসিক ক্যাম্প। সেই ক্যাম্পের সদস্যদের ২৭ জনের তালিকাতেও আছে তার নাম।

জাতীয় দলের এই স্ট্রাইকার সুমন বিমান বাহিনীতেও চাকরি করেন। ফুটবল দলের আবাসিক ক্যাম্পে যোগ দিতে হলে বিমান বাহিনীর অনুমতি লাগবে। কিন্তু সে অনুমতি তিনি পাননি। তাই দেশের ফুটবলের স্বার্থে এই চাকরি ছেড়ে দিয়েছেন তিনি।

২০১৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিয়েছিলেন সুমন রেজা। রবিবার সন্ধ্যায় সুমন রেজা চাকরি ছাড়ার কথা বলেছেন গণমাধ্যমকে, ‘কি আর করবো। বিমানবাহিনী আমাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। তাই দেশের ফুটবলের স্বার্থে আমি চাকরি ছেড়েই যোগ দিচ্ছি ক্যাম্পে।’

এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘সুমন রেজা বিমানবাহিনীর চাকরি ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছেন। রবিবার রাতেই তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা।’

রবিবার রাতেই ক্যাম্পে যোগ দিয়েছেন সুমন রেজা। কিন্তু এর আগে ছুটি না পাওয়ায় দুই দিনের অনুশীলন মিস করেছেন তিনি। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জার্সিতে রেজা ৪ টি গোল করেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না