,

যুক্তরাষ্ট্রের মিশিগান ও টেক্সাসে বন্দুক হামলায় নিহত ৬

news-image

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান ও টেক্সাসে পৃথক দু’টি বন্দুক হামলায় কমপক্ষে ছয় জনের মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) এ সব হামলার ঘটনা ঘটে। পুলিশের  বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

কর্তৃপক্ষ জানায়, মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে চারজনকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তিনজনের মৃত্যু হয়। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে।মিডওয়েস্টার্ন সিটির পুলিশ প্রধান জেমস হোয়াইট গণমাধ্যমকে জানান, নিহত তিনজনের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। ভোরে তাদেরকে শহরের চারপাশে পৃথক স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তিকে হামলাকারী গাড়ির জানালায় দিয়ে উঁকি মারতে দেখেন এবং তাকে থামতে বলেন। সন্দেহভাজন ওই ব্যক্তি তাকে একবার গুলি করেন। এরইমধ্যে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। ডেট্রয়েটের মেয়র মাইক ডুগান সাংবাদিকদের বলেন, হামলাকারীর হামলায় চারজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে।

এদিকে গত রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে আরেকটি বন্দুক হামলার ঘটনায় তিন জন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে তাদেরকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন ব্যক্তিও নিহত হন।

হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন হামলাকারী বেশ কয়েকটি বাসস্থানে আগুন ধরিয়ে দিয়ে বাসিন্দাদের বাইরে আসার জন্য অপেক্ষা করে এবং তাদের ওপর গুলি চালায়।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওয়াশিংটনে একজন আমেরিকান ফুটবল লিগের (এনএফএল) খেলোয়াড়কে গুলি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না