,

এনটিআরের প্রস্তাব ফেরালেন সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : প্রায় এক যুগ আগে গৌতম বাসুদেব মেননের ছবি ‘ইয়ে মায়া চেসাভে’র মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। অভিষেকের পর থেকেই দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। তবে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির এক আইটেম গান ‘ওও আন্তাভা’ দিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন এই অভিনেত্রী।

শোনা যায়, ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন সামান্থা। সেই থেকেই নাকি এখন নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, সম্প্রতি ‘জুনিয়র এনটিআর’এর ছবিতে কাজ করার প্রস্তাবও এসেছিল সামান্থার কাছে, কিন্তু চাহিদা মত পারিশ্রমিক না মেলায় সেটির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। পরিচালক কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুন। তবে, গুঞ্জন রটে পারিশ্রমিকের সমস্যার কারণেই ছবিটি বাতিল করেছেন অভিনেত্রী।

এদিকে গোপন সূত্রে খবর, পরিচালক সামান্থাকে আড়াই কোটি রুপির প্রস্তাব করেছিলেন। কিন্তু সামান্থা বলেছিলেন, চার কোটির কমে করবেন না।

সেই সঙ্গে এও জানা যায়, এমন ঘটনা প্রথমবার ঘটছে না। পারিশ্রমিক মন মতো না হওয়ায় আজকাল অনেক ছবির চুক্তিতেই যেতে চাইছেন না সামান্থা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না