,

মুস্তাফিজের ঘটনায় ধোনিকেই দুষছে ভারতীয় মিডিয়া

news-image

বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে সজোরে ধাক্কা দিয়ে আহত করার ঘটনায় মহেন্দ্র সিং ধোনিকেই দুষছে ভারতীয় সংবাদ মাধ্যম। দি টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজারসহ অন্যান্য সংবাদ মাধ্যম এ ঘটনাকে ধোনির ‘হঠকারিতা’ বলেও উল্লেখ করে। বৃহস্পতিবার (১৮ জুন) মিরপুরে বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচের দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে দ্রুত এক রান সংগ্রহ করার সময় পথ আগলে দাঁড়ানো মুস্তাফিজকে সজোরে ধাক্কা দেন ধোনি। এতে তখনই আহত হয়ে ট্রিটমেন্টের জন্য মাঠ ছাড়তে হয় অভিষিক্ত পেসার মুস্তাফিজকে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজারো দর্শক দুয়ো দেন ধোনিকে। ধোনিকে দুয়ো দেওয়ার খবরও প্রকাশ করে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়, এ ঘটনার পর বাংলাদেশি সমর্থকদের ঘৃণা তালিকায় টপ লিস্টে যুক্ত হলেন ধোনি। 

প্রকাশিত সংবাদে আরও বলা হয়, ধোনি দাবি করতে পারেন দ্রুত সিঙ্গেল নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে মুস্তাফিজ তাকে বাধা দিয়েছে। কিন্তু ভিডিওতে দেখা গেছে ধোনি মুস্তাফিজকে পাশ কাটিয়ে সংঘর্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে তরুণ পেসারকে সজোরে ধাক্কা মারেন। এতে অভিষিক্ত মুস্তাফিজকে ওই ওভারের চারটি বল না করেই মাঠ ছাড়তে হয়।

এ ঘটনার অল্প কিছুক্ষণ পরেই একটি নিয়ন্ত্রণহীন শট খেলে সাকিবের বলে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক। ধোনির আউট হওয়াকে মুস্তাফিজের সঙ্গে সংঘর্ষের জের বলেও দাবি করেছে বেশকিছু সংবাদ মাধ্যম। ধোনির সমালোচনা করে টাইমস অব ইন্ডিয়ায় বলা হয়, মুহূর্তের এই হঠকারিতায় ‘ক্যাপ্টেন কুল’ বিশ্বব্যাপী হাজারো ভক্ত হারালেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ