,

ফজলে রাব্বী মিয়ার গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। আজ রোববার জাতীয় সংসদে আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাত বার নির্বাচিত সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

শেখ হাসিনা বলেন, তিনি যখন আমার কাছে আসতেন নিজের এলাকা নিয়ে কথা বলতেন। ওই এলাকার আরও উন্নয়ন দরকার, সে বিষয়ে তিনি কথা বলতেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারালাম।

আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, শাহাজান খান, কামরুল ইসলাম আ স ম ফিরোজ, মাহবুব আরা গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বিরোধী দল জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, মশিউর রহমান রাঙ্গা, আনিসুল ইমলাম মাহমুদ ও কাজী ফিরোজ রশিদ।

আলোচনা শেষে শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। শোকপ্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী সংসদেও বৈঠক মূলতবি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না