,

কাউকে ভয় পাই না: পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরও ছন্দে ফিরতে পারেনি টাইগাররা। বিষয়টি আমলে নিয়ে অধিনায়কের পর কোচই বদলে ফেলেছে বিসিবি।

এতেও দুশ্চিন্তামুক্ত হননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের এশিয়া কাপে জাতীয় দলের সঙ্গে আরব আমিরাতে গেছেন তিনি।

পাশে থেকেই ক্রিকেটারদের উৎসাহ দিতে চান তিনি।

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি টিম হোটেলে দলের খেলোয়াড়দের সঙ্গেই দেখেছেন পাপন। শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তানের এমন আগ্রাসী ব্যাটিং দেখে পাপনের দুশ্চিন্তা আরও বেড়ে গেল।

কপালের চিন্তার ছাপ স্পষ্ট হলেও কোনো দলকেই ভয় পান না বলে জানিয়ে দিলেন পাপন।

উপস্থিত সাংবাদিকদের বিসিবি সভাপতি বললেন, ‘আমরা কাউকে ভয় পাই না, এটা হলো বড় কথা। আমরা প্রথম ম্যাচটাই জিততে চাই। যাতে টুর্নামেন্টে একটা ভালো অবস্থানে থাকা যায়।’

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের প্রসঙ্গে পাপন বলেন, ‘সব সময় বলেছি আফগানিস্তানকে ছোট করে দেখা যাবে না। টি-টোয়েন্টি ওরা খুব শক্তিশালী। তবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে দেখে চাঙা ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত। আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ, আমরা এটার ওপরেই মনোযোগ দিচ্ছি। এটা যদি আমরা জিতে চাই, তাহলে শ্রীলঙ্কার সাথেও জিতবো, সবগুলোই জিতব ইনশাআল্লাহ্।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর