,

দুই যুগ পর নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

news-image

নিউজ প্রতিবেদন : দুই যুগ পর নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের প্রায় ২৪ বছর পর এই হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

রোববার মামলার বাদী সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ শামসুল হক।

শামসুল হক বলেন, বিচারক আজ সাক্ষী তৌহিদুলের জবানবন্দি রেকর্ড করেন। পরে বাদীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা।

আজ শুনানি উপলক্ষে কারাগার থেকে মামলার আসামি আশীষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামি ফারুক আব্বাসীও আজ আদালতে হাজির হয়েছেন।

১৬ বছর আগে ঢাকা মহানগরের পিপি দপ্তর থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার তদন্তের নথিপত্র কেস ডকেট (সিডি) নিয়ে যান পুলিশের তৎকালীন পরিদর্শক ফরিদ উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলে। তিনি আগেই অবসরে গেছেন। তবে হত্যা মামলার সিডি আজও আদালতে উপস্থাপন করা হয়নি।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রামস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর