,

ভারতের বিপক্ষের ম্যাচে হাতে কালো ব্যান্ড পরে নামবে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে, এটা জানার পর থেকেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে আসে বিষয়টি। আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচ দেখার অপেক্ষা শুরু হয় বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীদের।

বহুল কাঙ্ক্ষিত সেই ম্যাচ আজ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায়।

আর হাইভোল্টেজ এই ম্যাচে হাতে কালো ব্যান্ড পরে মাঠে নামবেন পাকিস্তানের ক্রিকেটাররা। নিজেদের দেশে চলমান বন্যার প্রতি সংহতি প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে হাতে কালো ব্যান্ড পরে খেলবে বাবর আজমের দল।

বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বন্যা পরিস্থিতি চরম খারাপের দিকে। জুন থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় এরই মধ্যে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন।

গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। গ্রাম্য অঞ্চলে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজেদের ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তায় বসবাস শুরু করেছে পাকিস্তানের সাধারণ মানুষ। সবমিলিয়ে দেশটির প্রায় ৪২ লাখ মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আবেদন করেছে দেশটি।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর