,

চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ লিখে ছাদ থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে মোল্লারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে সুইসাইড নোটে ওই ছাত্রী তার বাবাকে ‘রেপিস্ট’ ও ‘অমানুষ’ বলে উল্লেখ করেছেন। নিহত শিক্ষার্থীর নাম সানজানা (২১)। তিনি বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১০ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন সানজানা। এরপর তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক সানজানাকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে দক্ষিণখান থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, শনিবার দুপুরের দিকে কাপড় শুকানোর কথা বলে বাসার সিকিউরিটি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে ছাদে যান ওই শিক্ষার্থী। পরে ১০ তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, সানজানার বাবা গাড়ি ভাড়া দেওয়ার (রেন্ট–এ কার) ব্যবসা করেন। পরিবারের খরচ দিতে হিমশিম খাওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো তার। মেয়ের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি দিতে পারছিলেন না তিনি। বাবার প্রতি রাগ ক্ষোভ থেকে সানজানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি