,

অভিনেত্রী অনন্যা চট্টোপাধ‍্যায় মারা গেছেন

news-image

কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার সকালে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়। বহু বছর ধরে ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। ‘চারমূর্তি’ ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। চলতি বছরের জুন মাসে স্বামীহারা হয়েছিলেন তিনি।

অভিনেত্রীর প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন টালিগঞ্জের অনেকেই। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা একই ধারাবাহিকে কাজ করেছিলাম। খুব খারাপ লাগছে ওঁর ছেলের জন্য।’

অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ‘ভাল মানুষরা তাড়াতাড়ি চলে যান!’

অভিনেত্রীর ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় করেন। বছরের শুরুতেই প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। এবার নিজেও চলে গেলেন। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি