,

কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ।

আজ শনিবার (২৭ আগস্ট) ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি সৌধে ছুটে আসেন শহরের নানা প্রান্তের মানুষ।

সকাল সাতটার দিকে বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সকাল নয়টার দিকে আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন।

সমাধিতে শ্রদ্ধা জানায় কবি পরিবার, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বাঁশরী নজরুল চর্চা কেন্দ্রসহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি