,

নেত্র নিউজের নামে মামলা

news-image

রংপুর ব্যুরো : রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (বহিষ্কৃত) হাসিনুর রহমান ও সুইডেনভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজের নামে মামলা করা হয়েছে। আজ বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ।

দুপুর ৩টার দিকে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ। মামলায় হাসিনুর রহমানকে আসামি করা হয়েছে। অপর কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও প্রতিষ্ঠান হিসেবে নেত্র নিউজের নাম রয়েছে।

মামলার বাদী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ বলেন, ফেসবুকে ‘নেত্র নিউজ’ আইডিতে একটি ভিডিওসহ পাবলিক পোস্ট নজরে আসে। সেখানে নেত্র নিউজ ফেসবুকে ‘আয়না ঘর: ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা’ শিরোনামে একটি মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক ভিডিও প্রচার করেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওসহ পোস্টটি রাষ্ট্র ও সরকারবিরোধী। যেখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।

তিনি বলেন, মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে ৫০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। অপপ্রচারের এ বিষয়টি আদালত আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ভিডিও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের পক্ষের মানুষের অনুভূতিতে মিথ্যা এই অপপ্রচার আঘাত করেছে।

নেত্র নিউজ সুইডেনভিত্তিক একটি অনুসন্ধানীমূলক অনলাইন নিউজ পোর্টাল। এটি মূলত বাংলাদেশবিষয়ক সংবাদ প্রকাশ করে। সুইডেনে স্বেচ্ছা নির্বাসনে থাকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক তাসনিম খলিল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর এই ওয়েবসাইট চালু করেন। তিনি পোর্টালটির প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না