,

প্রতারকের খপ্পরে শাওন, খোয়ালেন ৩২ হাজার টাকা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন প্রতারকের খপ্পরে পড়েছেন। সম্প্রতি প্রতারণার শিকার হয়ে প্রায় ৩২ হাজার টাকা খুইয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী ও নির্মাতা।

জানা গেছে, শাওনকে ফোন করে এক প্রতারক নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পরিচয় দিয়ে বলেন, নুহাশপল্লীর উন্নয়নবাবদ অস্ট্রেলিয়া থেকে বড় অংকের একটি ফান্ড এসেছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন উপ-সচিবের মোবাইল নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

শাওন ওই ব্যক্তির মোবাইল নম্বরে যোগাযোগ করলে অন্যপ্রান্ত থেকে নিজেকে উপ-সচিব পরিচয় দিয়ে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা দিতে বলেন। শাওন সরল বিশ্বাসে সেই টাকা দিয়ে দেন। এরপর থেকেই প্রতারকের নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। তখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুহাশ পল্লীর ম্যানেজার বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলা করেন।

এদিকে মামলার তদন্ত করতে গিয়ে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ এক ব্যক্তির সম্পৃক্ততা পায়। আর আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রবিউল ইসলাম (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশন করা চারটি সিম কার্ড জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অর্গানাইসড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক।

তিনি বলেন, ‘প্রতারক রবিউল ইসলাম বিভিন্ন কৌশলে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নম্বর সংগ্রহ করেন। পরে ফোন করে নিজেকে বাংলাদেশের সরকারের বিভিন্ন ঊধ্বর্তন কর্মকর্তা দাবি করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। টাকা মোবাইল ব্যাংকিং নগদ/ বিকাশের মাধ্যমে নিয়ে পরবর্তী সময়ে যোগাযোগ বন্ধ করে দিতেন প্রতারক রবিউল।’

তিনি আরও জানান, প্রতারক রবিউল ইসলামের নামে বেশ কয়েকটি মামলা চলমান। এ পর্যন্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা আছে কি না আর কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

রবিউলকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না