,

কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

news-image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের বিনোদনকেন্দ্র ‘পাতাকুড়ি’ পার্কে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় ওই পার্কের ম্যানেজার আব্দুল আউয়াল শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে পার্কের গেট থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া আব্দুল আউয়াল শাহ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও দীঘলডাঙ্গী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ওই পার্কে বান্ধবীসহ ঘুরতে আসেন কলেজছাত্রী। এ সময় ছবি তোলার সূত্র ধরে পরিচয় হয় শাহীনের সঙ্গে। সেদিন কৌশলে ওই ছাত্রীর মোবাইল নম্বর নেয় শাহীন। তিনদিন পর মোবাইল করে লিজাকে দেখা করতে বলে সে। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রীর নানা ধরণের ছবি ইন্টারনেটে ছেড়ে দিয়ে ভাইরাল করার হুমকি দেয় শাহীন।

এ অবস্থায় গত ১৫ ফেব্রুয়ারি কলেজছাত্রী পাতাকুড়ি পার্কে আসলে শাহীন তাকে পার্কের আবাসিক ভবনের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে শাহীন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।

বাড়ি ফিরে ঘটনাটি তার বাবা মাকে জানায় কলেজছাত্রী। এরপর ভুক্তভোগির মা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার রাতেই শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মামলার তদন্তে বেড়িয়ে আসে পার্ক ম্যানেজারের জড়িত থাকার বিষয়টি। ফলে তাকেও গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর