,

আগামী মাসে দেশে ফিরবেন গোতাবায়া রাজাপক্ষে

news-image

অনলাইন ডেস্ক : আগামী মাসেই দেশে ফেরার জন্য প্রস্তুত শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। লঙ্কান গণমাধ্যম ডেইলি মিররে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত উদয়াঙ্গা বীরাতুঙ্গা এমন ইঙ্গিত দিয়েছেন বলে নিউজ ফার্স্টের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় গণ-আন্দোলনের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে যান গোতাবায়া। সেখান থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সিঙ্গাপুরে প্রায় এক মাস থাকার পর অস্থায়ী বসবাসের জন্য গত ১১ আগস্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে যান গোতাবায়া।

সে সময় থাই কর্মকর্তারা বলেছিলেন, গোতাবায়াকে প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ করেছিল শ্রীলঙ্কা সরকার। এর ভিত্তিতে তাকে অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে।

থাইল্যান্ড থেকে ২৪ বা ২৫ আগস্ট গোতাবায়া ফিরতে পারেন বলে শুরুতে জানিয়েছিলেন রাশিয়ায় শ্রীলঙ্কার সাবেক দূত বীরাতুঙ্গা, তবে সর্বশেষ তিনি জানিয়েছেন, খুব সম্ভবত ৩ সেপ্টেম্বর ফিরছেন সাবেক প্রেসিডেন্ট।

শ্রীলঙ্কায় সাবেক রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলে জানান বীরাতুঙ্গা, তবে সাবেক এ রাষ্ট্রদূত মনে করেন, গোতাবায়ার কাছের লোকজন তাকে ফের রাজনীতিতে টানতে পারেন, যা শ্রীলঙ্কায় আরেকটি গণ-অভ্যুত্থানের পথ তৈরি করতে পারে।

গোতাবায়া রাজনীতির জন্য উপযুক্ত নন বলে মনে করেন বীরাতুঙ্গা। তিনি বলেন, আমি মনে করি না দেশের জনগণ তাকে আবার গ্রহণ করবে। কারণ গত আড়াই বছর তিনি আমাদের সন্তানদের ভবিষ্যৎ বিনাশ করে দিয়েছেন। আমি মনে করি তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন। ছোটখাটো কাজের জন্য তিনি উপযুক্ত এবং প্রতিরক্ষা সচিব হিসেবে তিনি সেটাই করেছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না