,

এক ডুবেই পানির নিচে ৫২ মিনিট!

news-image

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি : ৫২ মিনিট ধরে পানিতে ডুবে ছিলেন পিরোজপুরের ইন্দুরকানীর মো. নাঈম হাওলাদার নামে এক যুবক। তাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। বিষয়টি ছড়িয়ে পড়লে তাকে দেখতে নানা শ্রেণিপেশার মানুষ ভিড় জমায়। নাঈম পত্তাশী এলাকার রফিকুল হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় শ্রমিক।

নাঈম বলেন, গরীব বিধায় সেভাবে লেখাপড়া করতে পারিনি। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। তখন থেকেই আমি বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করি। এক বছর আগে থেকেই আমি পানিতে ডুবে থাকার এই অভ্যাস করি। এ পর্যন্ত কয়েকবার প্রদর্শনীমূলক ডুব দিয়ে থেকেছি। গত বৃহস্পতিবার পত্তাশী জনকল্যাণ হাইস্কুল মাঠ সংলগ্ন পুকুরে শত শত শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে ডুব দিয়ে ৫২ মিনিট পানির নিচে অবস্থান করি। ডুব দেওয়ার সময় আমার পরনে লুঙ্গি, গায়ে একটি গেঞ্জি ও একটি গামছা থাকে। ছোটবেলা থেকেই আমি এসব চাঞ্চল্যকর ঘটনা দেখানোর চেষ্টা করছি। বর্তমানে আমি নিয়মিত অনুশীলন করে যাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, নাঈম এলাকায় নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিনি পেশায় একজন শ্রমিক হলেও তার কাজে তিনি এখন বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না