,

ফোনে বিরক্ত করায় ২ লাখ টাকা জরিমানা!

news-image

অনলাইন ডেস্ক : ঋণ নিয়ে সময়ের আগেই পরিশোধ করেছিলেন ভারতের প্রবীণ এক আইনজীবী। এরপরও সেই ঋণের টাকার জন্য চার মাসে ৫৮ বার তাকে ফোন করে ব্যাংকের এজেন্ট। ফোন করে এভাবে ‘বিরক্ত’ করায় ব্যাংক কর্মকর্তাকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির ক্রেতা সুরক্ষা কমিশন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, লোগানাথন জয়কুমার নামের ওই আইনজীবীর বয়স ৭৫ বছর। তিনি মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী ও বেঙ্গালুরুর কোরামাঙ্গলার বাসিন্দা। গত ২৫ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে ৩১ হাজার ২৭১ টাকার একটি চেক ব্যাংকে গিয়ে দিয়ে আসেন লোগানাথন। আগের একটি লেনদেনের জন্য ওই টাকা বকেয়া ছিল তার।

পরিশোধের পরও টাকা আদায়ের জন্য চার মাসে তাকে ব্যাংকের এজেন্টের মাধ্যমে ৫৮ বার কল ও মেসেজ করা হয়েছে। এরপরই ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন লোগানাথন। পরে একটি মামলাও করেন। কিন্তু ব্যাংক দুঃখপ্রকাশ করলেও কোনো ব্যবস্থা নেয়নি।

লোগানাথনের অভিযোগপত্রে বলা হয়েছে, টাকা পরিশোধ করার পরও গত ৭ জুন পর্যন্ত তাকে ফোন ও মেসেজ দিয়ে হেনস্থা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

অভিযোগের ভিত্তিতে সুরক্ষা কমিশন নির্দেশ দেয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে বার্ষিক আট শতাংশ সুদের হারে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে লোগানাথনকে। পাশাপাশি ব্যাংককে আরও ১০ হাজার টাকা দিতে হবে মামলার খরচ হিসেবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না