বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের টার্গেট ৩০৮ (ভিডিও)

news-image

ক্রীড়া ডেস্ক : দ্রুত উইকেট পতনের চাপটা ভালভাবেই সামাল দিয়েছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে ম্যাচে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে সাকিব ৫১ ও সাব্বির ৪১ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। এরপর দলের হাল ধরেন নাসির হোসেন। ৩৪ রানে তিনিও আউট হন। এরপর অধিনায়ক মাশরাফি দলের হাল ধরেন। তিনি ১৭ রানে অপরাজিত আছেন। আর তাসকিন ক্রিজে আছেন ২ রানে। এখন পর্যন্ত ৪৯.৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ৩০৭ রান।
এ ছাড়া সৌম্য সরকার ৫৪, তামিম ইকবাল ৬০, লিটন দাস ৮, মুশফিক ১৪, মাশরাফি ৩ ও রুবেল ৪ রানে আউট হয়েছেন। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ৩টি, উমেশ যাদব ২টি, ভুবনেশ্বর কুমার ১টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নিয়েছেন। আরেকটি রানআউট।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটি হিসেবে ব্যাট হাতে মাঠে নামেন তামিম ও সৌম্য সরকার।
ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হন দুই ওপেনার। এ জুটি ১০২ রান সংগ্রহ করে। মাত্র ৪০ বলে ৫৪ রান করেন রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য সরকার।
এরপরে ব্যাট হাতে মাঠে নামেন লিটন দাস। এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে আউট হন তামিম। তিনি করেন ৬০ রান। উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন। এর পরের অভারে সেই অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ের বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে অভিষিক্ত লিটন দাস। তিনি করেন ৮ রান।
বাংলাদেশ দলে আজ লিটন কুমার ও মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন।
এদিকে, প্রথমবারের মতো চার পেসার নিয়ে ওয়ানডে খেলছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।
ভারত দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক),  শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা।

https://youtu.be/JgI9NksPMJg

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা