,

বুদ্ধিজীবীদের মাঝে শায়িত হতে চেয়েছিলেন মাহবুব তালুকদার

news-image

অনলাইন ডেস্ক : মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন- এমনই ইচ্ছে ছিল সাবেক নির্বাচন কমিশনার ও লেখক মাহবুব তালুকদারের। আর তার এই ইচ্ছের কথা আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান তার বড় মেয়ে আইরিন মাহবুব।

আইরিন মাহবুব বলেন, ‘বাবার ইচ্ছা ছিল তাকে যেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আমরা সে বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। এই কবরস্থানে বুদ্ধিজীবীদের পাশে মাহবুব তালুকদারকে দাফনের অনুমতি দেওয়ার অনুরোধ করেছি।’

তিনি আরো বলেন, ‘মেয়র জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের অংশে দাফন করা যাবে। বুদ্ধিজীবীদের অংশে দাফন করতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া আমি কিছু করতে পারব না।’

‘বাবার লাশ বারডেমের হিমঘরে রেখেছি।’ জানিয়ে আইরিন মাহবুব বলেন, ‘আমার ভাই-বোন আমেরিকা ও কানাডা থেকে আসবেন দু-একদিনের মধ্যে। আমি একা, কতদিক সামলাব। প্রধানমন্ত্রীর কাছে কিভাবে যাব? তবে আশা করি প্রধানমন্ত্রী হয়তো কোনোভাবে জেনে যাবেন এবং বুদ্ধিজীবী অংশে দাফনের অনুমতি দেবেন।’

আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান আইরিন মাহবুব।

জানা গেছে, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ৩টি অংশ আছে। একটি অংশ সাধারণ কবরস্থান, একটি অংশ বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য বরাদ্দ। আরেকটি অংশ বীরশ্রেষ্ঠ ও বুদ্ধিজীবীদের জন্য বরাদ্দ। শেষ অংশে দাফনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতির প্রয়োজন হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না