,

বয়স নিয়ে কটাক্ষের জবাব দিতে তৈরি শ্রীলেখা

news-image

অনলাইন ডেস্ক : সোশাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখার কাছে এই মুহূর্তে সোশাল মিডিয়াই হলো প্রতিবাদের প্রধান হাতিয়ার। তা সমসাময়িক রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি হোক কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রি। সব কিছু নিয়েই সোশাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করেন অভিনেত্রী। তবে এবার প্রতিবাদ তো করলেন, কিন্তু একেবারেই অন্যভাবে!

ফেসবুকে শ্রীলেখা মিত্র একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘আমার ইচ্ছে রয়েছে, এই জন্মদিনে আমার আসল বয়স ফাঁস করব সবার কাছে। আর প্রমাণ করব বয়স আসলে একটা সংখ্যামাত্র। বয়স নির্ভর করে জিন এবং নিজেকে কতটা ভালোবাসো তার ওপর, অবশ্যই যদি তোমার চিকিৎসক সুস্থতার সার্টিফিকেট দেয় তো! আর যারা আমার বয়স নিয়ে কটাক্ষ করে কিংবা অন্য কাউকেও কটাক্ষ করে তাদের বলতে চাই বয়স হওয়াটা মৃত্যুর মতোই সত্য।’

শ্রীলেখার পোস্টে তার বন্ধু-বান্ধব, প্রিয়জনরা নানা রকম মন্তব্য করেন। অনেকে তো বলেছেন শ্রীলেখা এখনও সুইট সিক্সটিন। তবে শ্রীলেখার উত্তর, ৩০ আগস্ট জন্মদিনের দিনই হাতে প্রমাণ নিয়ে ফাঁস করবেন তার আসল বয়স।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই বয়স ও প্রেম নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন শ্রীলেখা। বয়সের সঙ্গে কি প্রেমের আদৌ কোনো সম্পর্ক আছে? বয়স আর প্রেম কি ব্যস্তানুপাতিক? প্রেমে ওঠাপড়ার বয়স কি নির্দিষ্ট? প্রেমের মতো সংবেদনশীল, স্পর্শকাতর বিষয় নিয়ে এমনই হাজার প্রশ্ন তো ঘোরাফেরা করে মনের মধ্যে। হয়তো যে যার নিজের মতো করে উত্তরও খোঁজেন। ঠিক যেমনটা করছেন শ্রীলেখা মিত্র। তার মনে হচ্ছে, প্রেমে পড়ছেন না, প্রেমের অনুভূতি থেকে বেরিয়ে আসার অনুভূতিও নেই। বুড়ো হলে বোধহয় এমনটাই হয়। নিজের ফেসবুক পোস্টে এমনই লিখলেন শ্রীলেখা। আর তাতে তার অনুগামীদের নানা প্রতিক্রিয়া। কেউ কেউ মজাও করছেন অভিনেত্রীর ‘প্রেমে’র পোস্টটি নিয়ে। সূত্র : সংবাদ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না