,

অফিস টাইমে বেশিরভাগ সরকারি দপ্তরে ঝুলছে তালা

news-image

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলছে সরকারি অফিস। তবে ফরিদপুরের বোয়ালমারীতে প্রথম দিন নির্দিষ্ট সময়ের পরেও নিজেদের দপ্তরে পাওয়া যায়নি বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীদের। এর অধিকাংশ দপ্তরেই তালা ঝুলতে দেখা যায়।

আজ সকাল সাড়ে ৮টায় বোয়ালমারী উপজেলা পরিষদে গিয়ে বেশিরভাগ দপ্তরে তালা ঝুলতে দেখা যায়। এক-দুটিতে কর্মচারীরা কার্যালয় খুললেও দেখা মেলেনি কর্মকর্তাদের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান মৃধার কার্যালয় খোলা থাকলেও অফিস সহকারীরা জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে এ দপ্তরে ছুটিকালীন কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কার্যালয়ে পাওয়া যায়নি।

এ ছাড়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অ.দা.) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিষুষ কুমার ঘোষ, তথ্য কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের কার্যালয়ে সকাল সাড়ে ৮টার দিকেও তালা ঝুলতে দেখা যায়।

অন্যদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও পাওয়া যায়নি কর্মকর্তা-কর্মচারীদের। এ ছাড়া চতুল ভূমি অফিসে ৮টা ৫১ মিনিটেও তালা ঝুলতে দেখা যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ‘সরকারের প্রজ্ঞাপনের নতুন সময়সূচির বিষয়ে সবাই জানেন। আশাকরি, সবাই সরকারের নতুন সময়সূচি অনুযায়ী অফিস করবেন।’

এর আগে গত সোমবার বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না