,

বৃহস্পতিবার চালু হচ্ছে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটের লঞ্চ-স্পিডবোট

news-image

জেলা প্রতিনিধি : প্রায় দুই মাসের অচলাবস্থার পর শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফের লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে পুনরায় এসব নৌযান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ উপলক্ষে নাব্যসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণে বুধবার (২৪ আগস্ট) এই নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ চালিয়েছে কর্তৃপক্ষ। বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিমুলিয়া থেকে মাজিরকান্দি ছেড়ে যায় একটি লঞ্চ। সফলভাবে লঞ্চটি মাজিরকান্দি ঘাটে পৌঁছায়।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে লঞ্চ ও স্পিডবোট চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এতে বিড়ম্বনায় পড়েন স্বল্প দূরত্বের যাত্রীরা। এছাড়া ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায়ও বিঘ্নিত হচ্ছে।

বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, আগে লোকাল বাসগুলো যাত্রী পরিবহন করে ঘাট পর্যন্ত পৌঁছে দিতো। তবে পদ্মা সেতু চালুর পরে সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের সেবা বন্ধ করে ফেলায় যাত্রী ভোগান্তি তৈরি হয়।

শাহাদাত হোসেন বলেন, যাত্রী ভোগান্তি নিরসন, নৌযানগুলো পুনরায় চলাচল এবং ঘাটমুখী বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ঘাট ব্যবস্থাপনায় প্রাণ ফিরিয়ে আনতে বিআইডব্লিউটিএ থেকে নৌযান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের সঙ্গে শিমুলিয়া ঘাটমুখী বিভিন্ন লোকাল বাস মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট ইজারাদাররা একমত হয়েছেন। শুরুতে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৩০-৪০ স্পিডবোট চলাচল করবে।

তিনি আরও বলেন, এ উপলক্ষে আজ (বুধবার) একটি লঞ্চ চালানো হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আগামীকাল থেকে আবার লঞ্চ-স্পিডবোট চলবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর