,

গাজীপুরে আগুনে পুড়ল ৫ ঝুটের গুদাম

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা জোড়া পাম্প এলাকায় আগুনে পুড়ে গেছে পাঁচটি ঝুটের গুদাম ও মালামাল। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, গতকাল রাতে চন্দ্রা জোড়া পাম্প এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে টিনসেডের তৈরি পাঁচটি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি