,

অলিগলি ও হাসপাতালের ফার্মেসিগুলোর খোলা থাকার সময় জানালেন তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ওষুধের দোকান বা ফার্মেসিকে আমরা সর্বোচ্চ সময় দিয়েছি। অলিগলিসহ বিভিন্ন এলাকায় যেগুলো ফার্মেসি আছে তা রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। অন্য হাসপাতালের সঙ্গে যেসব ফার্মেসি সংশ্লিষ্ট, সেগুলো রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।’

আজ বুধবার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্রাঞ্চাইজ পাইলট রুটের বাস থামার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ঢাকা শহর পরিচালনার জন্য আমরা ঢাকাকে একটি নির্দিষ্ট সময়সূচির আওতায় আনতে চাইছি। সে লক্ষ্যে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট সময়ে শহর পরিচালনার এমন পদ্ধতি সারা বিশ্বেই প্রচলিত আছে। গণ বিজ্ঞতি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়ের পর সব ধরণের দোকান পাট বন্ধ থাকবে।

এর আগে গত সোমবার একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের সময়সীমার মধ্যে রয়েছে- সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্থাপনা রাত ৮ টার মধ্যে বন্ধ করতে হবে।

একইভাবে সব ধরনের রেঁস্তোরা, খাবারের দোকান, ও দোকানের রান্না ঘর রাত ১০ টা এবং খাবার সরবরাহ রাত ১১ টার মধ্যে বন্ধ করতে হবে।

অন্যদিকে চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত বিনোদনমূলক স্থাপনা, প্রতিষ্ঠানগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি