,

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর পূর্ব জুরাইনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ফাইজা সরকার (৭) নামে আরেক শিশু।

বুধবার (২৪ আগস্ট) সকালে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে মারিয়াকে মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক।

আহত ফাইজার মা আফসানা সরকার জানান, সকালে তিনি তার বাচ্চাকে নিয়ে স্থানীয় মাদরাসায় যাচ্ছিলেন। পথে মারিয়াও তাদের সঙ্গে মিলে স্কুলে যাচ্ছিল। দুই বাচ্চার হাত ধরে আশরাফ মাস্টার স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাদের চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি মারিয়াকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মারিয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে।

আহত ফাইজারের হাত ও মুখ এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

সূত্র : দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না