সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ের আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : লোডশেডিংয়ের আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, মঙ্গলবারই (২৩ আগস্ট) সাশ্রয় হয়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার মেগাওয়াট।

বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় এগিয়ে আনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

অফিসের সময় পুনর্নির্ধারণ করায় বিদ্যুতের লোড এক ঘণ্টা এগিয়েছে বলে জানান তিনি। নসরুল হামিদ বলেন, আমি ডেসকো ও ডিপিডিসির বিদ্যুতের লোড পর্যবেক্ষণ করছিলাম। আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের লোড বাড়ত। আজ তা ৯টা থেকে শুরু হয়েছে। আগে পিক আওয়ার ছিল দুপুরে। এখন সেই ধারার পরিবর্তন আসছে, যা আমরা চাইছি। আগামী এক সপ্তাহ এ পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করবো।

প্রতিমন্ত্রী বলেন, যদি বিদ্যুতের চাহিদার পিক আওয়ার সন্ধ্যা থেকে পরিবর্তন হয়ে সকালে যায়, তাহলে আমরা রাত ও দিনের বিদ্যুতের চাহিদা মেটানোর ক্ষেত্রে ভারসাম্য আনতে পারব। সেচ কাজের জন্য আজ থেকে আগামী ১৫ দিন গ্রামে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই। আমার মনে হয় আমরা সেটা করতে পারব।

সূত্র: দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান