,

টাকা নিয়েও না নাচায় নৃত্যশিল্পীর বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের হারিয়ানার নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির লখনৌয়ের একটি আদালত। অভিযোগ রয়েছে, লখনৌয়ের স্মৃতি উপবন মঞ্চে একটি অনুষ্ঠানে নাচের কথা ছিল স্বপ্না চৌধুরীর। এর জন্য তিনি আগাম পারিশ্রমিকও নেন। কিন্তু অনুষ্ঠানের দিন উপস্থিত হননি তিনি। এমনকি আয়োজকদের অর্থও ফেরত দেননি। চুক্তিভঙ্গের একাধিক মামলার পর তার বিরুদ্ধে সমন জারি করলো আদালত।

আদালত সূত্রে জানা যায়, মূল ঘটনাটি ২০১৮ সালের। ওই বছরের ১৩ অক্টোবরে লখনৌয়ের স্মৃতি উপবন মঞ্চে একটি অনুষ্ঠানে নাচার কথা ছিল স্বপ্নার। অন্যদিকে অফলাইন ও অনলাইনে এ অনুষ্ঠানের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে হাজিরই হননি স্বপ্না চৌধুরী। ফলে কয়েক হাজার দর্শক অনুষ্ঠানস্থলে এসেও ফিরে যান। এতে চাপে পড়েন আয়োজকরা।

এই ঘটনায় ২০১৮ সালের ১৪ অক্টোবরে লখনৌয়ের আশিয়ানা থানায় স্বপ্নার বিরুদ্ধে মামলা দায়ের করেন আয়োজকরা। একই ঘটনায় মামলা হয়েছিল জুনেইদ আহমেদ, নবীন শর্মা, ইয়াদ আলি, অমিত পাণ্ডে ও রত্নাকর উপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ এদের মাধ্যমেই স্বপ্নার সঙ্গে চুক্তি হয়েছিল।

জানা গিয়েছে, স্বপ্নার বিরুদ্ধে এটিই একমাত্র প্রতারণার অভিযোগ নয়। ২০২১ সালে দিল্লি পুলিশের অপরাধ শাখায় স্বপ্নার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়। বহু ক্ষেত্রে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না