,

কাতার বিশ্বকাপে নিরাপত্তা বাহিনী পাঠাবে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ ২০২২ এ নিরাপত্তা বাহিনী পাঠাবে পাকিস্তান। এ ব্যাপারে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বার্তা সংস্থা রয়টার্স এমনটি নিশ্চিত করেছে।

সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আগামী ২০ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপের জন্য কাতারি সরকার পাকিস্তানকে নিরাপত্তা বাহিনী পাঠাতে অনুরোধ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন হচ্ছে। এশিয়ার মাটিতে যেখানে দ্বিতীয়বার বৈশ্বিক ফুটবল আসরটি মাঠে গড়াবে। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল।

এদিকে আগামীকাল বুধবার দুই দিনের সফরে কাতার সফর করবেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তাহনির আমন্ত্রণেই শেহবাজ সফরটি করছেন। এই সফরে দুদেশের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর