,

বাসে হাফ ভাড়া: মালিকপক্ষের আশ্বাসে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাসে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। মালিকপক্ষের আশ্বাসে মঙ্গলবার দুপুর আড়াইটায় তারা সড়ক ছেড়ে দেন।

ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বনানী বিদ্যানিকেতনে বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।

এর আগে বাসে হাফ পাসের দাবিতে বনানী পোষ্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে রাখে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা।

বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর