রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

news-image

উপজেলা প্রতিনিধি : দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাত্রকালীন ডিউটি পালনকালে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ফারুক ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার ট্রাকের হেলপার এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে মহাসড়কের নিতায়শা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ওমর ফারুক গাইবান্ধা, ফুলছড়ি, গুণভরী গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানা পুলিশের পিকআপ চালকের দ্বায়িত্বে ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাত্রীকালিন ডিউটি করছিলেন এক দল পুলিশ সদস্য। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা পাথরবোঝায় একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা দেয় তাকে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

হাকিমপুর-ঘোড়াঘাট থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত পুলিশ কনস্টেবল ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকের চালক ও আটক ট্রাকের সহকারীর নামে একটি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের