,

রংপুরে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

news-image

রংপুর ব্যুরো : কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রংপুর বিভাগে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ডিলার, পরিবেশক, এজেন্ট ও পাম্প মালিক অনার্স অ্যাসোসিয়েশন। আজ সোমবার সকাল ৬টা থেকে তারা এ ধর্মঘট ‍শুরু করে।

চালক ও শ্রমিক নেতারা জানান, পাম্প মালিকদের নির্দেশে তারা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে।

তিন দফা দাবির মধ্যে রয়েছে- বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে তেল বিক্রির কমিশন বৃদ্ধি করা, অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা, পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করা।

এ ব্যাপারে রংপুর পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, ‘জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে আমাদের বিনিয়োগ ডাবল হয়ে গেছে। যে সব ফিলিং স্টেশনের মালিক ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করছে তারা ঋণে জর্জরিত হয়ে গেছেন। তাদের পক্ষে ব্যবসা করা সম্ভব হচ্ছে না। আমরা শুধু প্রতীকী ধর্মঘটের মাধ্যমে সরকারের কাছে দাবি রাখছি। আমাদের দাবি মানা না হলে পাম্প মালিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর